নিবন্ধ

লোকের ভয়ে নয়, নিজের তাগিদেই ভাল মানুষ হিসেবে বেড়ে উঠুক সন্তান

ফারাহ মেহরীন

মেরিনা তার জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছে তার ইচ্ছে অনিচ্ছে খেয়াল খুশীর উপর যতবারই “না”আরোপ করা হয়েছে তার বেশীর ভাগ কারণ হিসেবে মা বলেছে "লোকে খারাপ বলবে"। সে যখন প্রশ্ন করেছে, লোকে খারাপ বললে কি হয়? তখন তার মায়ের উত্তর ছিল, “সেটা তুমি বয়স বাড়ার সাথে সাথে নিজেই বুঝতে পারবে; যতদিন সেইসব বোঝার মত বয়স না হচ্ছে ততদিন আমার বারণ শুনে চল।“